1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

দ্রব্য মূল্য

  • আপডেট সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

দ্রব্য মূল্য 

সাইদুল ইসলাম খান:


আমাদের দেশের গ্রামের বাজার বলেন আর শহরের বাজার বলেন সব জায়গায় ই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ খুবই কঠিন সমগ্র পৃথিবীর তুলনায়। অসৎ লোক অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এতে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না। বেশ কয়েক বছর যাবত আমরা দেখে আসছি পেয়াজের বাজার। এরপর তেলের বাজার। সাম্প্রতিক সবজির বাজার, আদা-রসুন, ডিম, চিনিসহ প্রায়সব ধরনের পন্যের দাম দিন দিন বেড়েই চলেছে। চাউল এবং ডালের কথা বাদ দেওয়া যাবে না গরীব মানুষের একমাত্র বেচে থাকার অবলম্বন। বর্তমানে মধ্য বিত্ত দের ও হিমসিম খেতে হচ্ছে এই চাউল, ডাল, তেল ক্রয় করতে গিয়ে। আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা যদি এই পরিস্থিতিতে রেশন কার্ড চালু করে দেন গরীব/নিম্ন মধ্য বিওের মধ্যে পর্যায়ক্রমে। পরিবারে ১০ জন সদস্য থাকলে ৫টি কার্ড দিলেন। পর্যায় ক্রমে মধ্য বিত্ত উচ্চ বিত্ত সমগ্র বাংলাদেশের মানুষকে রেশন কার্ডের আওতাধীনে আনা হলে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না বলে আমার ধারনা। ধনী দের মধ্যে যদি রেশন কার্ড চালু করা হয় সেই কার্ডের পন্য যদি না খান সেটা উনাদের গরীব আত্নীয় দের বিলি করতে পারবেন। সরকারি ভাবে যে সাহায্য অথবা ট্রাকে করে সেল করা হয় সেখানে অনেক লোকজন লজ্জায় লাইনে দাড়িয়ে পন্য নিতে যান না। অথচ যে পাচ্ছে সব জায়গার থেকেই নিচ্ছে আর যে না পায় কোথাও থেকেই পায় না। যখন রেশন কার্ডের আওতায় বাংলাদেশের মানুষকে লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ এই সরকারের সুনাম বহু গুনে বেড়ে যাবে বলে আমার ধারনা। এই নিয়মে বাংলাদেশের মানুষ কমপক্ষে না খেয়ে মরবে না ইনশাআল্লাহ। তখন এই সরকারের অর্জন অনেক গুনে বেড়ে যাবে। যেমন পদ্মা সেতু নতুন যোগ হবে রেশন কার্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park