
নিজস্ব প্রতিবেদক :
ব্যতিক্রমী সংগঠন ঝিকুট ফাউন্ডেশন–এর শ্রেষ্ঠ সদস্য হিসেবে ২০২৩ সালে কেন্দ্রীয় পরিষদের ফাহাদ ও ২০২৪ সালে সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনকে নির্বাচিত করা হয়েছে। রবিবার বিকেলে সংগঠনের অফিসিয়াল প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।
তিনি জানান, “একতা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ” মূলমন্ত্র এবং “পরিবর্তমান পদযাত্রা” স্লোগান নিয়ে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আশরাফ ইকবালের উদ্যোগে ঝিকুট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছর একজন করে শ্রেষ্ঠ সদস্য ঘোষণা করা হচ্ছে। ২০২০ সালে প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, ২০২১ সালে কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের, ২০২২ সালে অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারকে শ্রেষ্ঠ সদস্য ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, “২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেসব সদস্য সর্বোচ্চ অবদান রেখেছেন, তাদেরকে শ্রেষ্ঠ সদস্য হিসেবে বাছাই করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাঁচজনকে পদক, সনদ ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হবে।”
প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন বলেন, “সৃজনশীল উদ্যোগের জন্য ঝিকুট ফাউন্ডেশন একটি অনন্য সংগঠন। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এভাবে আর কোনো সংগঠন এ এলাকায় কাজ করছে না। শ্রেষ্ঠ পাঁচজনকে বাছাই করতে পেরে আমরা আনন্দিত।”