
মায়াজাল
ইসরাত জাহান নাদিয়া
এই দুনিয়াটা মিথ্যা মায়ায় ভরপুর,
সবাই তাই বহুদূর।
আমার জীবনে ছিলো যত সুখ,
সবই এখন দুঃখ।
মনের মাঝে বসত করা শত বাসনা,
সবই তো নির্বাসনা।
হাজারো চাওয়া পাওয়া নিয়ে ছিলো আশা,
সবই এখন দুর্দশা।
সবকিছু পেয়ে যাওয়ার নিছট অভিনয়,
আসলে কিছুই পাওয়ার নয়।
সবকিছু পাওয়ার জন্য আমার নিস্ফল আবেদন,
রাখবে কি কেউ আগলে সে নিবেদন।?
ছিলাম আমি প্রেম পূজারী,
করলে আমায় কেন পথের ভিখারী?
পৃথিবীর সকল ভালোবাসার মূল; হয়না কখনো ফুল,
হয়ে থাকে তা শুধুমাত্র মায়াজাল।।
আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন