1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

জড়ত্ব।। সজিব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৫২ বার পঠিত

জড়ত্ব
সজিব

জন্মেছি মুক্ত ব্রহ্মান্ডে
মোরা শ্রেষ্ঠ জাতি,
হর্ষ চাহনিতে দেখি তাহাকে
এই মনোরমা-বিপুলা ক্ষিতি।

রণবীরের মোরা উত্তরসূরি
তবে হেয় কেন মনোবল,
হাকিছে তোমা দুঃখী-দুঃখিনী
তব স্বপ্রাণ কেন অচল?

পিন্ধনে আছে বীরের পরিচ্ছদ;
ভীরুতা লুক্কায়িত করণে।
পরমাত্মা করিয়াছি অত্যহতি ;
ভিন জাতির অনুকরণে ।

গুরু নিছনিতে মগ্ন মোরা
পরিত্যক্ত করিয়া প্রকৃত নীতি,
স্বাধীনতার নিশান বিনা-
গোলামীর জিঞ্জীরে আপন হস্তদ্বয় বাঁধি।

ধাত্রী তব বীরপ্রসূতি
তবে কেন পিছুটান,
দিলের ভাব কেন চাটুকারি?
ভূলুন্ঠিত স্বকীয় মান।

সৃজন করিয়াছি শমগুন প্রথা
কুশল করিবে দুস্থের,
প্রয়োগে কেন নিয়মশূন্যতা?
পক্ষদুষ্ট রহিয়াছে ঢের।

অত্যাচারীরা আজ এক হয়েছে
অত্যাচারিতের অত্যাচারে,
অত্যাচারিত পড়িয়া আছে;
স্বীয় কুলের প্রভেদ নিয়ে।

কেন নিষ্প্রাণ হয়ে রবো মোরা?
কেন থাকব বিভেদক হয়ে?
ঐশিক বাণী রূপায়িত করিব মোরা,
আবির্ভূত হবো দিগ্বিজয়ী হয়ে।


আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park