
ভাই
শামীম খান যুবরাজ
ভাই বড় ধন ভাই
ভাইয়ের মতো নাই
বিপদ এলে বুক পেতে দেয়
কেবল ভাইয়েরাই।
ভাই ছেড়ে দেয় স্বার্থ নিজের
ভাই ছেড়ে দেয় সুখ,
ভাই পারে না সইতে ভাইয়ের
দুখ ভরা ওই মুখ।
ভাই কথাটি নয়তো সোজা
সকল কাজে স্বার্থ খোঁজা
ভাই হবে না সে,
ভাই তো সে জন- সারাজীবন
সঙ্গে থাকে যে।