ঝিকুটপত্র প্রতিবেদক:
বৃহস্পতিবার বিকেলে জসিমউদদীনের চিকিৎসায় ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র প্রবাসী সংসদের প্রায় সারে চার লক্ষ টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে। এসময় তার বাবা মার কাছে সংগঠনটির পক্ষ থেকে ৪,৩৫,২০০(চার লক্ষ পয়ত্রিশ হাজার দুইশত) টাকা দেওয়া হয়।
জানা যায়, সংগঠনটি ২০২০ সাল থেকে সিরাজদিখানে বিভিন্ন মানবিক কর্মসূচির মাধ্যমে ব্যাপক সুনাম অর্জনের নজির রয়েছে। এটির দায়িত্বশীল রিপম আলমের নেতৃত্বে বেশ ভালো কিছু কাজ সিরাজদিখানবাসী প্রত্যক্ষ করে।
বেশ কয়দিন ধরে সংগঠনটির মো. সুমন মিয়া, নাহিদ হাসান মাসুদ ও সৈয়দ ইমরানসহ অনেকেই ক্যানসারে আক্রান্ত রোগীর পাসে দাড়ান।
সংগঠনটির পক্ষ থেকে সিরাজদিখানের সকল স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান।