
কল্যাণকামী
শামীম খান যুবরাজ
আমি কি তাদের দলে?
যারা লুটে নেয় মানুষের ধন
ছলে-বলে-কৌশলে।
আমি কি তাদের কেউ?
যাদের হৃদয়ে বসত করে
হায়েনা-দানব-ফেউ।
আমি কি তাদের সঙ্গী?
গন্ডমূর্খ ধর্ম না জেনে
যারা হয়ে যায় জঙ্গি।
আমি কি তাদের ভাই?
যাদের ভেতরে দেশপ্রেম আর
মানবতাবোধ নাই।
তাদের মতো চাই নাতো হতে আমি
আমি তো দারুণ মানবতাবাদী
হিত-কল্যাণকামী।
আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন