
উঁকি
তৌফিক কিরণ
কেউ উঁকি দেয়নি:
হয়তো ভাবেনি: নিঃপ্রাণ-
দেহে প্রেম কি করে জাগে?
কত গুলো সন্ধ্যা পেরূলে
ভোর হয় মনের দুয়ার খোলে।
প্রেম কখন হয়; অজানা পেট ফুরালে।
চক্ষু লজ্জা করলে
প্রেম জোটেনা কপালে।
অভিশাপের জলে তরল
ফণিমণসার তলে প্রেম।
সে সামর্থ নেই আহরণে।
কি নির্লজ্জ আমি
তোমাতে মুগ্ধ ছিলাম বলে,
তলে, তলে জল খাইনি
তুমি অভিমান করবে বলে।
কতো কবি, কত জনের প্রেমে পরে,
আড়ালে যোনি পথে ছবি আঁকে।
আমি কি অন্ধ ছিলাম, বিবেকের কাছে,
হেরে যেতে চাই নি তোমার কাছে।
আসলেই সব হারিয়ে শেখাই-শেখা।
বহু নারীতে আসক্ত পুরুষ’ই প্রেমিক।