প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৪, ৫:০২ অপরাহ্ণ
কোঁকড়া চুলের গল্প।। রেজা কারিম

কোঁকড়া চুলের গল্প
রেজা কারিম
আমার
কোঁকড়া চুলে
আমি নিজেই ফিদা
আমার
কোঁকড়া চুলের
গল্প শোনো
বলো না আল বিদা।
আমার
কোঁকড়া চুলে শ্যাম্পু দিলে
ফুলে থাকে মিলেঝিলে
ফোলা চুলে আমায় নাকি
দেখতে লাগে বেশ
আমার চুলের ভক্ত যারা
বুক ফুলিয়ে বলে তারা
বাহ বাহ বাহ বাহ
কী চমৎকার কেশ।
কিন্তু যারা ফ্যান ফলোয়ার না
আমার চুলের ফ্যাশন তাদের
ভাল্লাগে না ভাল্লাগে না
কিংবা যাদের টাক পড়েছে মাথায়
আমার চুলের বাহার দেখে
নিজের মাথায় হাতায়
তাদের কাছে আমায় নাকি
ভাল্লাগে না ফোলা চুলে
পুরাই ছোট করতে বলে
কিন্তু তারা জানে নাতো
আমার চুলের পথটা কতো
আমারটাতো আমি জানি
চুলটা আমার পরীক্ষিত।
সবার কথা রাখতে গেলে
নিন্দুকেরে পাত্তা দিলে
হয় যে সবই এলেবেলে
কপাল ফুঁড়ে দুঃখ মেলে।
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.