প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৪, ১২:৩০ অপরাহ্ণ
বাতাসের স্রোত।। ইমরান খান রাজ

বাতাসের স্রোত
ইমরান খান রাজ
আকাশের রঙ মেঘ কালো
বাতাসের তীব্র স্রোত-
আশেপাশের গাছপালা, পাখপাখালি আর
ছোট্ট কুঁড়েঘরটি উড়িয়ে নিতে চায় !
একেবারে হিংস্রতম আচরণ করে যাচ্ছে সে
উগ্রতার শিখরে পৌঁছে
মানবতা আর মনুষ্যত্বের চিন্তা যেন-
একবারের জন্য-ও মাথায় আসে নি তার !
আসবেই কী করে ?
সে তো গতিময়, গতিশীল এবং অপ্রতিরোধ্য।
তাকে ধরা কিংবা ছোঁয়ার সাধ্যি কারও আছে?
তাইতো সে ছুটছে আপন চিন্তায়, নিজ গন্তব্যে।
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.