
গাঁয়ের ছেলে।। নূর-ই-ইলাহী
বাউরি বাতাস গাছের পাতায় বাজায় মোহন সূর,
সূর্য বিলায় আলো আমায় আঁধার করে দূর।
সবুজ গাঁয়ের ধুলায় মেশে আমার অবুঝ মন,
পাখির মতো ডানা গজায় তখন কিছুক্ষণ।
সেই ডানাতে ভর দিয়ে যেই উড়ে গেলাম বনে,
প্রজাপতির দোলদুলানি দেখি ফুলের সনে।
শীতল মাটির পাটির ওপর স্বপ্ন ধরে রাখি,
স্নিগ্ধ কোমল চাঁদের হাসি করে মাখামাখি।
চাঁদের মেয়ে ঘুম পাড়ালো দোলনা ঠেলে ঠেলে