প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ
টাট্টু ঘোড়া।। গাজী আরিফ মান্নান

টাট্টু ঘোড়া
গাজী আরিফ মান্নান
আমার দাদা টাট্টু ঘোড়ায়
চলতো দিনে রাতে
একহাতে ঠিক লাগাম ধরা
চাবুক অন্য হাতে।
দাদা ঘোড়ায় বসলে নাকি
দেখতে পাহাড়চূড়ো
দাদা যখন ঘুরতো ঘোড়ায়
দেখতো ছেলে বুড়ো।
ঘোড়ার রেইসে বিজয়ী হয়
সব জায়গাতেই দাদা
বয়সকালেও রেইসে নেমে
দেখিয়ে দিতেন ধাঁধা।
দাদার মতো কিনব আমি
একটি টাট্টু ঘোড়া
ঘোড়ার লাগাম টেনে ধরে
বলব এবার দৌড়া!
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.