1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

আমি বিক্রমপুর।। মো. শাহজালাল হোসাইন

  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পঠিত

আমি বিক্রমপুর
মো. শাহজালাল হোসাইন

হাজার বছর ধরে আমি জেগে আছি,
পদ্মা, মেঘনা, ইছামতি-ধলেশ্বরীকে বুকে নিয়ে।
যুগ যুগ ধরে জন্ম দিয়েছি আমি কত বিক্রমকে
কোনো ইতিহাসবেত্তা তার হিসাব রাখতে পেরেছে কি?
আমি প্রাচীন বঙ্গের রাজধানী, লক্ষ্মণ সেনের শেষ আস্তানা,
(আমি) চাঁদ রায়-কেদার রায়ের ঘাটি, অতীশ দীপঙ্করের ভিটা।
আমি মঠ, আমি মন্দির, আমি মসজিদ-বৌদ্ধবিহার,
(আমি) ইদ্রাকপুরের দুর্গ, শত দিঘীর সমাহার।
(আমি) স্বাধীনতা সংগ্রাম, রণাঙ্গনের দুই নং সেক্টর,
(আমি) সোনাভরা ফসলের মাঠ আড়িয়াল বিল।
(আমি) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ‘স্বরাজ পার্টি’,
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’।
(আমি) চিরকুমার সত্যেন সেনের ‘ভোরের বিহঙ্গী’,
হুমায়ুন আজাদের ‘লাল নীল দীপাবলি’।
(আমি) বুদ্ধদেব, সুনির্মল, জীবনানন্দ দাশের আদি নিবাস
জগদীশ চন্দ্র বসুর ‘অব্যক্ত’ গাছের প্রাণ।
সংগ্রামী নেত্রী সরোজনী নাইডু, সাহিত্যিক রাবেয়া খাতুন,
জাতীয় স্মৃতি সৌধের নক্সাকারী মইনুল হোসেন,
ইংলিশ চ্যানেল বিজয়ী বিখ্যাত সাঁতারু ব্রজেন,
আরো শত বিক্রম আমারি সন্তান।
আমি বিক্রমপুর, আমি বিক্রমপুর, তোমায় দেখার নিমন্ত্রণ।


আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন


 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park