প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ণ
আমরা বুড়ো খোকা।। শেখ মোমতাজুল করিম শিপলু

আমরা বুড়ো খোকা
শেখ মোমতাজুল করিম শিপলু
আমরা ক'জন বুড়ো খোকা
সমুদ্রে যাই ঘুরতে,
ঢেউয়ের তালে মাঝ সমুদ্রে
বেশ মজা ঢিল ছুঁড়তে।
চিরচেনা দুষ্টুমিটা
ফিরল আবার মনে,
শিশুসুলভ আচরণে
সময় কাটে ক্ষণে।
সাগর সৈকত বেশ মনোরম
খেলছি শিশু খেলা,
সূর্য ওঠে অস্ত যে যায়
এমনি কাটে বেলা।
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.