প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
ছেলেবেলা।। নিহাদ হোসাইন

ছেলেবেলা
নিহাদ হোসাইন
কে নিল ছিনিয়ে আজ আমার ছেলেবেলা?
ছিনিয়ে নিল কে সে? শৈশবের কানামাছি, গোল্লাছুট খেলা।
কে নিল কেড়ে মোর পাখাহীন পাঠশালা;
কে নিল কেড়ে মোর শিউলী- গাঁথা মালা?
কে নিল আজ কেড়ে মোর নদীতে সাঁতার কাটা;
কে নিল আজ কেড়ে আমার শিমুল গাছের কাঁটা?
কে দিল আজ হানা, আমার আম কুড়ানোর সুখে ;
কেড়ে নিল কে মাছধরা, সেই কাঁদা- মাঠটির বুকে?
কেড়ে নিল কে আজ শৈশবের পড়ার মোমবাতি ;
কেড়ে নিল কে আজ আমার চাঁদনী রাতের হাঁটাহাঁটি?
ইকোনো কলম নিয়ে গেল কে? কোন সে আগন্তুক;
কোন সে পাষাণ নিয়ে গেল আজ নাবিস্কো বিস্কুট?
কোথায় গেলে পাই বলো ছেলেবেলা ফের;
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.