প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ
গ্রামে বাড়ে মনোবল।। হাসু কবির

গ্রামে বাড়ে মনোবল
হাসু কবির
মনপ্রাণ ভালো হয় গ্রামে যেই আসি
দুখ ব্যথা সরে গিয়ে মুখ ফুটে হাসি
ভালোলাগা অনুভব মনের ভিতরে
দেখলে সবাই ডাকে নিজ মনে করে
মন খুলে কথা বলে দেখা হয় যার
কে আপন কে যে পর ফাঁক নেই তার
সকলের সাথে মিশে বাড়ে মনোবল
সব চোখ মুখে মায়া দেখি না তো ছল
সবুজ শ্যামল বনও হাতছানি দেয়
নির্মল শ্বাস নিতে কাছে ডেকে নেয়
সবুজের নীলাভূমি মা মাটির গ্রাম
স্বর্গ সুখের ছোঁয়া দেয় অবিরাম।
আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.