চোর সমাচার
শামীম খান যুবরাজ
তিলে তিলে গড়া চোর
সিঙারা-বড়া চোর
রসেভরা ঘড়া চোর
হালকা ও কড়া চোর।
কত চোর
শত চোর
পুরো দেশ জুড়ে চোর
ভাজা-কুড়কুড়ে চোর
মিল চোর
বিল চোর
স্বাক্ষর ও সিল চোর
খাতা চোর
পাতা চোর
বাতুলি ও যা-তা চোর।
বাড়ি চোর
গাড়ি চোর
ভিনদেশি শাড়ি চোর
পাতিলা ও হাঁড়ি চোর।
আম চোর
জাম চোর
রংয়ের
ড্রাম চোর।
গরু চোর
তরু চোর
মোটা পেট
সরু চোর।
কাঠ চোর
মাঠ চোর
আদর্শ পাঠ চোর
নদী তীর-ঘাট চোর
দৈনিক হাট চোর।
দুম্বা ও মেষ চোর
ধর্মীয় বেশ চোর
রমণীর কেশ চোর
শান্তির দেশ চোর।
চোর দিয়ে ভরা দেশ
বিবেকের মরা দেশ
শান্তির পরিবেশ
আসবে না ফিরে আর
স্বপ্নও দেখছি না
এই দেশ ঘিরে আর।