1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

রক্তেরাঙা ঈদের পোশাক।। শামীম খান যুবরাজ

  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৬৫২ বার পঠিত

রক্তেরাঙা ঈদের পোশাক।। শামীম খান যুবরাজ

ঈদের বাঁকা চাঁদ ঝুলে থাকে গাজার আকাশে
ফ্যাকাসে চাঁদের শরীর বেয়ে আধো আলোর জ্যোৎস্না
নেমে আসে মৃত্যু উপত্যকায়।

সাঈদ-মুসার নির্ঘুম চোখ বেয়ে ঝরে পড়া অশ্রুরা
ঝলসে যায় উত্তপ্ত বালুকায়।
গত কদিনে অভিশপ্ত দখলদারদের বর্বরতার চিত্র মুছে দিতে
ব্যর্থ হয় চাঁদের ঠিকরে পড়া আলো।

আজ ঈদ। সা’দের সফেদ জামায় ছোপ ছোপ রক্তের দাগ
আদরের বোনের রক্তে রেঙেছে তার ঈদের পোশাক।
মায়ের কামিজ লাল হয়েছে। লালিমায় রেঙেছে উপত্যকা।
গাজা-ফিলিস্তিন আর কোটি কোটি মুসলমানের হৃদয় ক্ষত-বিক্ষত।
লালে লাল আজ পৃথিবীর হৃদপিন্ড। মানবতার পদস্খলন;
সভ্যতার অসভ্যতা আজ চরমে।

কুম্ভকর্ণের পোশাকে আরবে ঘুমায় রাজতন্ত্র। গলিত লাশের
সুবাস মেখে ঈদগাহে ছোটে ফিলিস্তিনি।
তাদের প্রত্যেকের গায়ে রক্তে রাঙানো ঈদের পোশাক।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park