প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক শ্রমিক দিবসে ছড়া ও কবিতা

শ্রমিকের শপথ
মো. নওয়াব আলী
আমরা শ্রমিক, আমরা নির্ভীক
আমরা সিপাহী নওজোয়ান,
আমাদের ঘামে, জীবনের দামে
ছিনিয়ে এনেছি নব উত্থান।
সারা বিশ্বে, সবার শীর্ষে
যা কিছু শ্রেষ্ঠ কল্যাণময়,
আমাদের রক্তে, অশ্রু সিক্তে
যুগে যুগে হয়েছে জয়।
রাস্তা - ঘাট, ব্রীজ কালভার্ট
কল কারখানা পাকা ঘর,
আমরাই গড়েছি, যুদ্ধে লড়েছি
প্রাণে মরেছি পাইনি ডর।
শক্ত হাতে, সবাই একত্রে
কাঁধে কাঁধে মিলাই ভাই,
জীবন বাজি, রেখে আজি
উন্নয়নে কাজ করতে চাই।
Copyright © 2026 ঝিকুটপত্র. All rights reserved.