
মন ভরে যায়
শামীম খান যুবরাজ
সবুজ সবুজ গাঁওটা আমার
নাওটা বাঁধা ঘাটে,
ঘুড়ি নিয়ে ছুটছি আমি
অবারিত মাঠে।
পাখির ওড়া দেখছি আমি
দেখছি মাছের ছোটা,
ভিজছি মেঘের বৃষ্টি জলে
নিচ্ছি মাথায় ফোঁটা।
শীতের পিঠা খাচ্ছি মজায়
পাচ্ছি মিঠেল রোদও,
ভুলে গেছে সূর্যটা আজ
খিটখিটে রাগ-ক্রোধও।
সব ঋতুতে নতুন সাজে
সাজলে সোনার দেশ
মন ভরে যায় এই আমিটার
মন ভরে যায় বেশ।