
রোজা রেখে
শামীম খান যুবরাজ
রোজা রেখে মানছি কি আর
রোজার বাকি কর্ম,
শুধু শুধু উপোস করেই
হচ্ছে মানা ধর্ম?
রাগ কমানো- সবুর করা
প্যাঁচাল থেকে বাঁচা,
বন্ধ মুখের খাঁচা
বেদরকারি কথাগুলো
দিতেই হবে বাদ,
তা না হলে
তা না হলে
রোজাটা বরবাদ।
রোজাটা হোক খাঁটি এবং
রোজাটা হোক শুদ্ধ,
রোজা রেখে করতে হবে
মনের সাথে যুদ্ধ।