
জলপরি
শামীম খান যুবরাজ
জলপরি গো জলপরি
কোথায় তোমার বাস
জলের তলে থাকো বুঝি
তোমরা বারোমাস?
কী খাও তুমি
ভাত না রুটি
সবজি খেতে চাও?
আমার মতো বিরিয়ানি
নিত্য তুমি পাও?
খেলার সাথি আছে বুঝি
ডজনখানিক বলো
একলা একা হলে তবে
চক্ষু ছলোছলো
হয় কি তোমার; জলপরি গো
গাল ফুলিয়ে কাঁদো?
মায়ের সঙ্গে ঘোরো-ফেরো
শখের খোঁপা বাঁধো?
জলপরি গো ডাঙায় এসে
থাকবে আমার সাথে?
রাখব তোমায় আদর দিয়ে
কোর্মা পোলাও ভাতে।