1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

জননেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এমপির সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৪৯৭ বার পঠিত

জননেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এমপির সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের সাথে ঝিকুট ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। রবিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ ঘটিকায় সিরাজদিখানের কৃতিসন্তান মুন্সিগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ঝিকুট ফাউন্ডেশন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন মালখানগর কলেজ পরিষদের উপদেষ্টা প্রভাষক মো. মোবারক হোসেন, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম তালুকদার, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, ঝিকুট ফাউন্ডেশন মিডিয়া সেলের সদস্য আলী আহমেদ চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ আক্তার সম্পা, ঝিকুট ফাউন্ডেশন ব্লাড পরিষদের প্রধান সমন্বয়ক শেখ বাধন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সদস্য সচিব মো. আরাফাত ইসলাম, সদস্য মো. সিজান, মুসা, দীপ্ত প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park