সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শনিবার সকাল ৯টা থেকে রিপোর্টার্স ইউনিটের কার্যালয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় সাংবাদিকদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান-টঙ্গীবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান রিফাত, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলসহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মেডিকেল ক্যাম্পে সেবাসমূহের মধ্যে বিনামূল্যে ফ্রি চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান, ফ্রি সকল ধরনের রোগ নির্ণয় করা, ফ্রি ঔষধ বিতরণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দিনব্যাপী চলা ক্যাম্পেইনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।