
দেশযাত্রা
শামীম খান যুবরাজ
চলছে বিমান
টলছে বিমান
দলছে বিমান মেঘ,
মনের ভেতর আবেগ শত
নেই মোটে উদ্বেগ।
যাচ্ছি দেশে
আনন্দ খুব
সুখপাখি গায় গান,
সে সুর বাজে মনের মাঝে
নইতো পেরেশান।
দুইটি বছর একলা থেকে
তোমার দেখা পাব,
তোমায় বুকে বেঁধে সুখের
লক্ষটা গান গাব।
স্বপ্ন এমন বুকে পুষি
খুশির সীমা নাই,
মেঘ কেটে যায় বিমান যখন
তোমায় ভেবে যাই।