
হে প্রিয় স্বদেশ
শামীম খান যুবরাজ
মুগ্ধ তোমায় দেখে
তোমার কবিতা লেখে
হে প্রিয় স্বদেশ
তোমার প্রকৃতি পসরা রূপের
সবুজে সবুজে
অবুঝ এ মন শেখে।
মুগ্ধ তোমায় দেখে
বুকের সাথে মেখে
রেখেছি সোনার হরফে তোমার
অমর কাব্য লেখে।
হে প্রিয় স্বদেশ
জননী আমার
পরবাসে আর ভালো লাগে না
তোমাকে দূরে রেখে।