প্রকৃতির বন্ধু
শামীম খান যুবরাজ
ধরছো পাখি
মারছো ভ্রমর
ছিঁড়ছো ফুল ও পাতা,
তোমার কাছে তুচ্ছ এসব
তোমার কাছে যা তা!
প্রকৃতিকে বাঁচায় এরা
বন্ধু এরা জেনো,
এদের কাছে মানবজাতির
আছে ঋণ আর দেনও।
বাঁচলে এরা
বাঁচবে তুমি
বাঁচবে ধরা
বাঁচবে ভূমি
বাঁচবে সৃষ্টিকুলও,
আর ধরো না পাখি-ভ্রমর
আর ছেঁড়ো না গাছের পাতা
একটি কলি-ফুলও।