ঝিকুটপত্র প্রতিবেদন: মুন্সীগঞ্জে সামাজিক সংগঠন বিসমিল্লাহ ফাউন্ডেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি সদরের পঞ্চসারে এ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে তরুণ লেখক, শিক্ষক ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সাহিত্য সম্পাদক মেহেদি হাসান হিমেল ও সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার সুমনকে ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি ওমর ফারুক রিমন শেখ, সাংগঠনিক সম্পাদক আকাশ খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ ও প্রচার সম্পাদক পদে আশরাফ অনিককে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিকে বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন। এর মধ্যে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল, আলোর প্রতিমার সম্পাদক মাহবুব আলম জয় প্রমুখ।
উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মুন্সীগঞ্জ বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যাহত রেখেছে।

এ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য :
ক) বিসমিল্লাহ ফাউন্ডেশন প্রধানত মানবিক তথা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে।
খ) বিসমিল্লাহ ফাউন্ডেশন সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিত ও উৎসাহিত করবে।
গ) বিসমিল্লাহ ফাউন্ডেশন শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করবে।
ঘ) বিসমিল্লাহ ফাউন্ডেশন স্বাস্থ্য সচেতনায় কাজ করবে।
ঙ) বিসমিল্লাহ ফাউন্ডেশন যে কোন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা রাখবে।
চ) বিসমিল্লাহ ফাউন্ডেশন সবসময় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকবে।
ছ) বিসমিল্লাহ ফাউন্ডেশন এতিম শিশুদের নিয়ে কাজ করবে।
জ) বিসমিল্লাহ ফাউন্ডেশন ধর্মীয় ও সামাজিক শিক্ষার অগ্রগতি নিয়ে কাজ করবে।
ঞ) বিসমিল্লাহ ফাউন্ডেশন সাহিত্য,সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করবে।
ট) বিসমিল্লাহ ফাউন্ডেশন সৃষ্টিশীল তারুণ্য ও গুণীজনদের সংবর্ধিত করবে।
ঠ) কোন প্রকার দূর্যোগ, আপত্তিকর পরিস্থিতি,ধর্মীয় বা সামাজিক উৎসব কে সামনে রেখে কাজ করবে।