1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

পালিত হলো ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

শোভন সারোয়ার :

শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রক্তে জীবন রক্তে প্রাণ, আসুন করি রক্তদান” এই স্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জে ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শ,ম, কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, বাংলা টিভির ও জাতীয় দৈ‌নিক গণমু‌ক্তির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মো. ইয়াসিন আহমেদ।

ন্যাশনাল ইয়ুথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসেবীদের ও জেলার ৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে মানবতার সেবা সংগঠন, ঝিকুট ফাউন্ডেশন, মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র, প্রচেষ্টা, মানবসেবা রক্তদান সংস্থা, রেডক্রিসেন্ট মুন্সিগঞ্জ ইউনিট, আনন্দ পাঠশালা, বিক্রমপুর রক্তদান সংস্থা, বিডি ক্লিনসহ বিভিন্ন সংগঠন।

এ ছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার কারণে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে হিরণ কিরণ থিয়েটার মুন্সিগঞ্জ, পলক এন্টারটেইনমেন্ট, আর্টি সিন্স, বৈঠকখানা, কাপ কেক সাবওয়ে।

এ সময় কেক কাটেন ও ন্যাশনাল ইউথ ব্লাড সার্ভিসের স্বেচ্ছাসেবীদের মুখে কেক তুলে দেন অতিথিবৃন্দ। সেই সাথে ২০২৩-২৪ইং অর্থবছরের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ করা হয়।

জমকালো গান ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park