
কত বাঁক পেরিয়ে
মুহিব বিন ইসহাক
বয়সের ভারে হয় দেহটা কুঁজো
সময়টা গতিময়,
স্মৃতিগুলো না হারিয়ে
কেবলই স্থির দাঁড়িয়ে রয়।
হোক যেমনই;
আনন্দ- বেদনা, ক্ষুদ্র- মহৎ,
উঁকি দিয়ে তেড়ে আসে
ভিড় করে হঠাৎ।
স্মৃতিগুলো চির যৌবনা
হয় না তো বুড়ো,
শুধু ক্ষয় হয়ে যায়
দেহ নড়বড়।
সেদিনের স্মৃতিময় প্রাণবন্ত ক্ষণ,
আজিকেই দেয় ধরা, হয় তা আপন।
জীবনটা বেড়ে গেছে সময়ের তালে,
শুধু স্মৃতি আছে ঠায় দাঁড়িয়ে সেকালে।
'কত বাঁক পেরিয়ে' দাঁড়ালো হেথায়,
এ জীবন স্মৃতিময় কত শত হায়!