
মুক্ত হবে ফিলিস্তিন
সাইদ মাহমুদ
ঝনঝন করে বাজছে আবার
জেগে ওঠো বিশ্ব মুসলমান
উত্তল হলো লহিত সাগর
শুকনো দরদিয়া ডেকেছে বান।
বদরের খুন ঝরবে আবার
ফিলিস্তিনের সীমানায়
এখন আর ঘুমিয়ে থাকা
তরুণ কী তোমায় মানায়?
আজান এসেছে আল আকসাতে
কোথায় হারালে বেলাল ভাই?
ইয়াহুদিয়ের হটিয়ে আবার
মুক্ত এক ফিলিস্তিন চাই।
কোথ আজ ওমর ওয়ালিদ
কোথায় তোমার ইমানি টান
সবকিছু ভুলে কন্ঠে তোলো
নারায়ে তাকবির স্লোগান।
সময় এসেছে মুক্ত হবার
ফিরিয়ে আনবো ফিলিস্তিন
শক্ত হাতে ফেরত দিবো
ইয়াহুদিদের পুরনো দিন।