1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

মুন্সিগঞ্জের শীর্ষ সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উৎসব সম্পন্ন 

  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ বার পঠিত

ঝিকুটপত্র প্রতিবেদন:

সিরাজদিখানে মুন্সিগঞ্জের শীর্ষ রক্তদান সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া ইউএনও পার্ক হতে সিরাজদিখান বাজার ঘুরে ইউএনও পার্কে এসে শেষ হয়। পরে বিকেল ৩ টায় ইউএনও পার্কে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

এডভোকেট মাহমুদ হাসান ও কেয়া চাকলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।

এসময় বেশ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি অফিসার (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড.আবু সাইদ, এইচ নুর ফাউন্ডেশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সাগর, জনপ্রিয় সংগঠক মনোয়ার হোসেন মনু, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সুখন চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক কেএম সবুজ আহমদের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের মধ্যে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, ঝিকুটপত্রের বিশেষ প্রতিবেদক শোভন সারোয়ার, ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম,  ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের প্রচার সম্পাদক শেখ রাসেল, কালিনগর ইসলামি ছাত্র ও যুব কল্যাণ সংস্থা (KIO) শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান জিসান প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park