1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

শাহবাগ থানার আরশাদ আকাশের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

শাহবাগ থানার আরশাদ আকাশের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

ঝিকুটপত্র প্রতিবেদন:

ঢাকায় শাহবাগ থানার ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেনের (আকাশ) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিকুট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় শাহবাগ থানায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ঐতিহ্যবাহী বিক্রমপুরের সন্তান ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরশাদ হোসেনের (আকাশ) এর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশ সচিবালয়ের স্যানিটারি ইন্সপেক্টর ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, তরুণ উদ্যোক্তা ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মো. নয়ন মিয়া, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, টোটো ট্রাভেলসের স্বত্বাধিকারী ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সাধারণ সম্পাদক রাজু মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও গবেষক আতিকুর রহমান (নয়ন) প্রমুখ।

উল্লেখ্য সম্প্রতি মো. আরশাদ হোসেন (আকাশ) শাহবাগ থানায় পুলিশ পরিদর্শকের (অপারেশন) দায়িত্ব গ্রহণ করেন। তার নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park