
ভরে না ভাই পকেট
মোহাম্মদ মিজান মাঝি
মাস শেষে বেতন ও অবসরে পেনশন।
ঔষুধ কম্পানি ক্লিনিক কমিশন।
তবুও ডাক্তারের ভরে না ভাই পকেট।
দ্রব্যমূল্যেরও সাথে বারে যে ভিজেট।
চেম্বারে ঢুকা সাথে সাথেই যে পরীক্ষা।
পড়ালেখা করে পেল এ কেমন সে শিক্ষা।
প্রয়োজনের চেয়েও ঔষুধ আবার বেশি।
কোম্পানি কমিশনে রোগী থেকে প্রেম বেশি।
সামর্থ্য আছে কিনা রোগী চিকিৎসা করা।
ভাবনায় ডাক্তার সংখ্যায় কম তারা।
মানব সেবার নামে করছে তারা ডাকাতি।
বাড়ি গাড়ি মালিক হয়ে যায় রাতারাতি।