1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রস্তুতি সভা ও কেন্দ্রীয় পরিষদ গঠন সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত
jhikut foundation

ঝিকুটপত্র প্রতিবেদন:

সিরাজদিখানের ইছাপুরায় ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদ গঠিত হয়েছে। ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের সম্মানিত সদস্য লুৎফর রহমান সোহেলের পরিচালনায় বন্ধন তরুণ সংঘ কার্যালয়ে এ পরিষদ ঘোষণা করা হয়।

ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে সদস্য শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান রিফাত, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেন, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, খ্যাতিমান বাউল শিল্পী লতিফ সরকার, এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানা আফরোজ, ঝিকুট ফাউন্ডেশনের নারী বিষয়ক প্রধান উপদেষ্টা সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর সন্তান আজমা চৌধুরী, নারী উদ্দোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা প্রমুখ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন তরুণ সংঘের সাধারণ সম্পাদক আমির হোসসেন ঢালী, টঙ্গীবাড়ি স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি নাজমুল বিন হাবিব, ইয়ুথ মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ, রেড ক্রিসেন্টের ইকরামুল হাসান, বিক্রমপুর রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক কেএম সবুজ আহমদ, সিরাজদিখান যুব ফাউন্ডেশনের সভাপতি ইয়ামিন আয়মান, ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে ২ বছর মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদের সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ কাদের  ও সাধারণ সম্পাদক হিসেবে সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ ইকবালকে ঘোষণা করা হয়।

পরিষদের অন্য সদস্যদের মধ্যে সর্বসম্মতিক্রমে সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি ফাহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোহাম্মদ নয়ন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন, অফিস ও প্রচার সম্পাদক শেখ রুপু, যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. শরীফ দেওয়ান, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজির আহমাদ মিয়াজী, শিশু ও নারী বিষয়ক সম্পাদক আফসানা হাই তন্দ্রা, শিল্প ও সাহিত্য সম্পাদক মুহিব বিন ইসহাক, অফিস সম্পাদক শোভন সারোয়ার, ত্রাণ, দুর্যোগ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাহবুব আলম, স্কুল ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম, নির্বাহী সদস্য তানিয়া ইসলাম প্রিয়া প্রমুখ নির্বাচিত হন।


আরও পড়ুন ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি।


উল্লেখ্য গত ৯ জানুয়ারি ২০২২ পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ১০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হক হাওলাদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, শরীয়তপুর পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন, কনসার্নস অব ইমপ্রেস গ্রুপের সিএফও শহিদুল ইসলাম এফসিএমএ, লেখক ও সাংবাদিক কে. এন. ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সাগর, পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন আকাশ, শিক্ষক শাহানা আফরোজ, শিক্ষক মো. মোক্তার হোসেন, শিক্ষাবীদ ও সমাজসেবক মরতুজা আল আশরাফি,  শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, আব্দুর রহিম তালুকদার প্রমুখ।

বি. দ্র. : যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি।
৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম।
৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park