
চুপ থেকো না
শামীম খান যুবরাজ
‘ভালোবাসি’ না বলে
চুপচাপ চলে যাও!
এ কেমন কথা?
বুঝলে না
বুঝলে না
কোনো আকুলতা।
তুমি চুপ থাকলে
ডাকবে কি পাখি-
সৌরভ ছড়াবে বাকি ফুলরা কি?
বইবে কি নদীকুল
উঠবে কি সাগরের ঢেউ?
তুমি চুপ থাকলে
হাসবে না কেউ।
চুপ থাকা চলবে না
ভালোবাসি বলবে না
মানবো না এ কথাটি
মানবো না আর,
চুপিসারে ভেঙে যায়
হৃদয়ের পাড়।
‘ভালোবাসি’ বললেই-
সব ঠিকঠাক,
হেসে ওঠে
হেসে ওঠে
দু’ঠোঁটের বাঁক।