
আদর্শ সৈনিক
মোহাম্মদ মিজান মাঝি
যায়রে পাওয়া প্রতি ঘরে ঘরে,
আছেন অনেক কবি।
সেই কবিদের ভীড়ে নেই আর,
নজরুলের সে ছবি।
খুব সুন্দর কবিতা তাদের,
সবই রোমান্টিক।
বিদ্রোহী কবি নজরুল নেই,
আদর্শ সৈনিক।
দেশ ও জাতির মঙ্গলে কেউ,
নেয় না কলম হাতে।
কারো মনে ভয় হামলা মামলা,
জড়িত কেউ দলেতে।
সমাজের যত অসংগতি যে,
আসেনা তার লেখায়।
ব্যস্ত তাদের প্রকাশ করতে,
যতো প্রেম ভালবাসায়।
জাগ্রত নেই বিবেক বুদ্ধি,
কোন দায়িত্ববোধ।
চোখ বুঝে সব সয়ে যায় তারা,
গড়ে না যে প্রতিরোধ।