লেখক
মোহাম্মদ মিজান মাঝি
উদীয়মান যে অনেক লেখক,
লেখে কিছু গল্প।
ছোট্ট ছোট্ট পর্বে দিচ্ছে,
ফেসবুকে অল্প।
অশ্লীল ছবি মোড়ক লাগিয়ে,
নজর কেড়ে নেয়।
অশালীন যতো নোংরামি কথা,
ভিতরে লেখে দেয়।
এসব গল্প থেকে যুবকের,
উপকার কি হবে।
জানাই এমন লেখকদের কে,
ধিক্কার যে সবে।
ফেসবুক থেকে এসব গল্প,
ডিলিট করা হোক।
প্রতিবাদ করি সচেতন যতো,
আসুন সব লোক।