1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

আত্ম সমালোচনা করুন সফল হোন

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আত্ম সমালোচনা করুন সফল হোন

আশরাফ ইকবাল :

আমরা শুধু ব্যর্থতার গ্লানি নিয়ে বসে থাকি, ভাবিনা এর উত্তরণের পথ কি? আমরা ভাল করেই জানি কিছু নেতিবাচক ও ভুল কাজের ধারাবাহিক পূণরাবৃত্তিই হচ্ছে ব্যর্থতা। আর ব্যর্থতাকে সফলতার রূপ দেয়ার জন্যই রয়েছে আত্ম-সমালোচনা। আমরা এও জানি কার্যকর দৃষ্টিভঙ্গি দিয়ে ধৈর্য সহকারে কর্মের প্রতিকূলতাকে অতিক্রম করার নামই সফলতা। আর এই সফলতা নামক সোনার হরিণের পিছু ছোটেন না এমন কেউ নেই। আসুন আমরা কিভাবে আত্মসমালোচনা করব একটু শিখে নেই। “প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সারাদিন ঘটে যাওয়া সব ঘটনাগুলো নিয়ে ভাববো আর নিজেকে জিজ্ঞাসা করবো; আজকে আমি কি শিখলাম? কি কি ভুল করলাম? সঠিক কি করা উচিৎ ছিল? এর পর আগামী দিনটির কথা ভাববো। দেখে নিবো কি আসছে। মনে মনে ঠিক করে ফেলবো কি করা সবচেয়ে ভালো।

রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক মিনিট এভাবে কাজে লাগালে তার চেয়ে ভালো সময় কাজে লাগানো আর হয় না। আপনাকে ভুলে যেতে হবে আপনি কে? আপনাকে নিজের মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। একজন সম্পূর্ণ অপরিচিতের মতই নিজেকে দেখুন। এটাই হল নেমে আসা বা আত্মসমালোচনা। আজ আর আপনার জীবনের প্রতিটি রাতেই এরকম করুন। এটা আপনার ইচ্ছাশক্তিকে সাহায্য করবে। নিজের সব কর্দমতা, দুর্বলতা, ভীরুতা, হীনমন্যতা, আলস্য, অযুহাত, ত্রুটি আর নীচতা লেখে রাখুন এতে সাহস বাড়ে, আত্মবিশ্বাস জন্মায়। পরবর্তীতে এসব দূর করার জন্য জোড়ালো চেষ্টা করুন।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park