
ঝিকুট
মোহাম্মদ মিজান মাঝি
মানবতার এক সংগঠন ভাই,
বিক্রমপুর ঝিকুট।
ইনশাআল্লাহ পড়বে একদিন,
বিজয়ের সেই মুকুট।
শিক্ষা উন্নতি করতে সর্বদা,
দিচ্ছে উপবৃত্তি।
ভূমি দুস্যদের বিরুদ্ধে লড়ছে,
করে দিবে নিষ্পত্তি।
স্বেচ্ছায় তাদের রক্তদানে খুব,
রয়েছে অনেক ভূমিকা।
ছোট বড় সবাই মিলে এগিয়ে যাবে,
নেই কারোর অহমিকা।
সমাজের সকল উন্নয়ন কাজে,
আছে তাদের অবদান।
এগিয়ে যাবে সবে সচ্ছ সততায়,
রাখবে নিজ সম্মান।
এই প্রত্যাশা এগিয়ে যাবে যে,
সবার সহযোগীতায়।
হাতে-হাত রাখুন পাশাপাশি থাকুন,
থামবে না কোন বাধায়।