
সোহাগী
মো. মাহবুব আলম
অতলে যা হারিয়েছে ডুবে
পাব কি সেথা এই ভুবনে?
মায়ার বাধনে যা ছিল বেধে,
হারিয়ে খুঁজি চির অবধি তরে।
যা ছিল মায়ার বন্ধনে,
জনম জনম ধরে সুখের আলিঙ্গনে,
বারবার চাহিয়াছি পানে,
দেখা দিবে সোহাগী মৃত্যুর ক্ষণে!
আমি যা পেয়েছি তোমারি হতে,
রাখিয়াছি তাহা অতিব যতনে।
যতনে যতনে রাখিয়াছি স্মৃতিতে,
নষ্ট হতে দেইনি ভালোবেসে স্মৃতিকে।
মরুর বুকে কেঁদে কেঁদে,
চোখের কোনে কেটেছে দাগে
ভালবাসার কথা চিত্ত রসে।
হয়নি বলা ভালোবাসার কথা তোমাকে,
কষ্ট পাবে এই ভেবে।
কাঁন্না ভেজা চোখ দিয়েছি মুছে,
বলেছিলাম আর কোন দিন কাঁদবেনা ভুলে।
যখনি কাঁদবে কষ্টে,
তখনি কাঁদবো দুজনে মিলে!
তুমি যা পেয়েছো আমারি হতে,
রেখেছো কি দিয়েছে যতন করে?
সেদিন এক গুচ্ছ ফুলে তোমারি হাতে
দেখেছিলাম নয়ন ভরে!
বলেছিলে, কেন এতো ফুলে
মায়া মাখালে হৃদয় ভরে?
কত দিন দেখিনি তেমারে দুচোখ মেলে!
যত দিন দেখিনি তত দিনে
ছিলেম জমিয়ে একটি করে
সাদা লাল গোলাপ কিনে।
কিনে দেয়া কাজলে,আচ দিয়েছিলে,
লুকিয়ে দেখেছিলাম তোমারি নয়নে।
কি অদ্ভুত নেশায় ছোটনে,
পরেছিলাম তোমারি প্রেমে।
যে যায় আসে না ফিরে,
স্মৃতি গুলো যায় রয়ে,
ইট পাথরের লাল নীল শহরে।
আমি যা পেয়েছি তোমারি হতে
রেখেছি তাহা যতন করে।