মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১ টায় মাছের পোনা জলাশয়ে উন্মুক্ত, এরপর রেলি ও বেলা ১২ টায় উপজেলায় পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অতিরিক্ত দায়িত্ব সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, তথ্য আপা যারিন তাসনিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। #
এসময় দুইজন সফল মৎস্য খামারি আবু সাহেদ খান ও স্বপন চন্দ্র দাসকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা নানা দিক তুলে ধরে বক্তব্য দেন, দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হচ্ছে অনেক মাছ। ছোট মাছ শরীরের জন্য খুবই উপকারি বিশেষ করে শিশুদের হাড় গঠন ও দৃষ্টির জন্য অপরিসীম ভূমিকা রয়েছে। মাছের কলিজায় প্রচুর ভিটামিন-এ বিদ্যমান, গুড়া চিংড়ি মাছে ক্যালসিয়ামের পরিমান বেশি যা মানুষের হাড় ক্ষয়ে কাজ করে। এছাড়া আরো নানাদিক তুলেধরে বক্তারা আলোচনা করেন।