![]()
রিক্ত-শূন্য
মুহিব বিন ইসহাক
তোমরা নিয়ে চল, মোরে
পরম বন্ধুর কাছে,
আমার মুরশিদের কাছে।
আমায় ঘিরে এত জঞ্জাল
মুক্তি যেথায় আছে...
আমার সত্য বন্ধুর কাছে।
যেতে চাই আমি সেথা
আত্মার ময়লা মুছবে যেথা
দূর হবে সব পংকিলতা
চিত্তে আসবে স্থিরতা
আপন বন্ধুর কাছে...
রজনী যখন গভীর হবে
মালিক সাই′র প্রেমে মজবে
বন্ধু আমায় পাশে টানবে
মারেফত মোর হাসিল হবে
পৌঁছব কত কাছে...!
আজও ′মুহিব′ রিক্ত-শূন্য
পাথেয় নাই খুবই দৈন্য
প্রেমে মজে হয়নি ধন্য
খালিস দিলে তাঁরই জন্য
ধ্যান-সাধন কি আছে...!