
হবে ভবিষ্যৎ
মোহাম্মদ মিজান মাঝি
আজকের শিশু নাকি আগামীর,
হবে ভবিষ্যৎ।
সকলের সব সন্তান তাই,
বানাতে হবে সৎ।
শিক্ষা শুরুর জীবন থেকে সে,
দেখে যে দুর্নীতি।
সমাজ তাদের শেখাবে কেমনে,
সত্য ন্যায় নীতি।
চারুকলা নামে পরীক্ষায় যে,
ন্যায় তারা গিফট্।
যার যতো দামী উপহার হবে,
সে ততো হবে ফিট্।
মার্কশীট যে দেয়া নাম করে,
নেয় যে তারা চাঁদা।
লাগেবেনা যতো নেয় তারা ততো,
খরচ করে আধা।
তাদের কাছেই পড়তে যে হবে,
ছাত্র প্রাইভেট।
পাস নাম্বার তবেই পাবে সে,
অল সাবজেক্ট।