ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদ গঠন সম্পন্ন
ঝিকুটপত্র প্রতিবেদন:
সিরাজদিখানের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার বিকেলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সিরাজদিখান পরিষদ গঠিত হয়েছে। ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ প্রস্তুতি সভা শেষে ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট এ পরিষদ গঠিত হয়। ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানা আফরোজ।
অনুষ্ঠানে সিরাজদিখান পরিষদের সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রাজু মোল্লকে নির্বাচিত করা হয়।
পরিষদের অন্য সদস্যদের মধ্যে সর্বসম্মতিক্রমে সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রান্ত, অর্থ সম্পাদক শাবনাজ আক্তার সম্পা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান অভি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম, অফিস ও প্রচার সম্পাদক রাসেল গোরাপী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য শিহাব উদ্দিন আহমেদ বিপি ও নির্বাহী সদস্য মো. আতাউর রহমান নির্বাচিত হন।
এছাড়া ৬ মাস মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আহ্বায়ক পরিষদ গঠন করা হয়। ঝিকুট ফাউন্ডেশনের সদস্য তানজিল আহসানকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক ও আবীর আহসানকে সদস্য সচিব করা হয়। অন্য সদস্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক ইনতেশা হামজা, সদস্য মাহাদী ও আপন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক শেখ রুপু, সদস্য শোভন সারোয়ার, আফসানা হাই তন্দ্রা, নারী পরিষদের প্রধান সমন্বয়ক তানিয়া ইসলাম প্রিয়া, ঝিকুট ব্লাড পরিষদের প্রধান সমন্বয়ক শেখ বাধন, ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের প্রধান সমন্বয়ক হাফসা আক্তার, সদস্যদের মধ্যে তাহমিনা আক্তার, আশিকুল ইসলাম আশিক প্রমুখ।
আরও পড়ুন ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি।
উল্লেখ্য গত ৯ জানুয়ারি ২০২২ পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ১০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হক হাওলাদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, শরীয়তপুর পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন, কনসার্নস অব ইমপ্রেস গ্রুপের সিএফও শহিদুল ইসলাম এফসিএমএ, লেখক ও সাংবাদিক কে. এন. ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সাগর, পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন আকাশ, শিক্ষক শাহানা আফরোজ, শিক্ষক মো. মোক্তার হোসেন, শিক্ষাবীদ ও সমাজসেবক মরতুজা আল আশরাফি, শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, আব্দুর রহিম তালুকদার প্রমুখ।
বি. দ্র. : যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি।
৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম।
৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত আছে।