
ভেজাল
মোহাম্মদ মিজান মাঝি
প্রতিদিনই খাচ্ছি বিশ,
বাজার থেকে কিনে।
ভেজাল ছাড়া নেই পণ্য,
স্মার্ট এ দিনে।
মাছ মাংস চাল ডাউল,
কিবা শাক সবজি।
ফল ফ্রুট গায়ে পন্য,
সবেতে কারসাজি।
রোগ মুক্তি ওষুধ খাবো,
সেখানে ও ভেজাল।
নকলে সব ছেয়ে যে গেছে,
অবস্থা বেহাল।
লোভ লালসা নিয়েছে কেড়ে,
মানবতা বিবেক।
আধুনিকতা চেয়ে যে ভালো,
লোক ছিলো সাবেক।
সুশিক্ষিত জাতি আমরা,
হিংসা করি বেশি।
একাই সব ভোগ করিতে,
খুব যে ভালোবাসি।