![]()
মানুষ হোক পরিচয়
উম্মে সালমা বিনতে তৌফা
জন্মের পর হতেই শুনতে হয়,
মেয়ে হয়ে জন্মেছ ছেলে ত নয়
সমাজ সংসার কে করো ভয় ।
আমি বলি,
মানুষ হয়ে জন্মেছি এই হোক পরিচয়।
তাই, মাতা- পিতা, গুরুজনদের করো ভক্তি ।
মেয়ে নয় নিজেকে ভাবো ব্যাক্তি ।
উচ্চশিক্ষা মনে জোগাবে শক্তি ।
সমাজ হতে আসবে অনেক বাঁধা বিপত্তি
দৃঢ় মনোবলে চালাতে হবে গতি
ভালো মানুষ হয়ে ছড়িয়ে দাও জ্যোতি
অনন্ত কাল রয়ে যাবে সেই আলোর দ্যুতি ।