![]()
ডেঙ্গু
মোহাম্মদ মিজান মাঝি
ডেঙ্গুতে ভাই মৃত্যু যে হয়,
থাকি যে সাবধান।
ঘুমাতে যাবার আগে যে সবাই,
মশারিটা টানান।
বাড়ি চারপাশ জলাশয় সব,
রাখি পরিষ্কার।
সুষ্ঠু থাকবে অন্য সবাই,
নিজের পরিবার।
নিজের সাথে যে অন্যদের কে,
সচেতন ও করি।
মিলেমিশে সব সমাজ আমরা,
সুন্দর যে গড়ি।