
ওরা ভয় পায়
মুহিব বিন ইসহাক
জলের সাথে আলাপটা কেন জমে না,
মাছ কেন শুনে না আমার, কাব্য-গীতি?
তবে কি আমি তাদের বন্ধু নই!
নাকি ওরা ভয় পায়, আমায়, মানুষ জাতি বলে।
কতক্ষণ বসিনু, জলের কাছাকাছি,
চারপাশে ছিল, শান্ত তরুরাজি
হাওয়ায় তারা দুলছে, আপন খুশিতে,
অথচ আমাকে তাদের সুখের ভাগি করতে চায় না।
তবে কি ওরা সবাই, চিনে ফেলেছে, আমাদের
মনুষ্য জাতকে, হত্যাকারীর দলকে, দস্যুদেরকে!
প্রকৃতির সবাই কি তবে মানুষ নামটি শুনলেই ভয় পায়?
ওরা আতংকে চিৎকার করে, কাঁদে
শুধু মানুষ শুনে না, শুনতে পায় না
পায় না, কারণ, আজকাল সবাই অমানুষ, হত্যাকারী।