![]()
অচিন দেশে
মুহিব বিন ইসহাক
চলেছি, এ বিশ্বমাঝে
ভেসে ভেসে, কাহার দেশে!
আপন মায়ায় জড়িয়ে আমায়
সে আমারে, টানবে কাছে,
ভালবেসে, ভালবেসে....
সে আমারে, ভালবেসে।
আজি রাতের বেলা
দিকে দিকে জলের খেলা
একলা মনে ভাসিয়ে ভেলা
স্বপ্ন দেখে পদ্য লিখে
অন্ধকারে যাই গো মিশে...
কান পাতি পূবালী বাতাসে
তাকিয়ে রই সুদূর আকাশে
অভিমানের গল্প শেষে
তারার মেলায় কষ্ট ভুলায়
ভাসিয়ে নেয় অচিন দেশে...
ডাকে হৃদয় বারে বারে, কারে
বিরহী সুর টানে কাছে যারে
গানের ভাষায় বলি তারে
গোপন কথা কান্না ব্যথা
লুকায় তাহার কেশে.....